কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রচ্ছদ » ভোলা সদর » কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ১২ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার (১০ মে) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাটাবনের বাসায় আর সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সাথে হাতিঝিল দেখা করে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ভোলা জেলা ছাত্রদলের নেতারা।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভোলা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, সংগঠনের বর্তমান সংকট এবং আগামীর ছাত্রদলের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথাবার্তাও হয়।

---

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস ও বাপ্পিসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ভোলা জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল্লাহ আল রাসেলকে সভাপতি এবং নূর মোহাম্মদ রুবেলকে সাধারণ স¤পাদক করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সহ-সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকেই ভোলার তৃণমূল নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ৯ বছর পরে ভোলা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১:০৩:০৫   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ