
বরিশাল প্রতিনিধি ॥
পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) প্রীতি ফুটবল ম্যাচ ও মৌসূমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) ‘ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে ব্যতিক্রমী এই ‘প্রীতি ফুটবল ম্যাচ ও মৌসুমী ফল উৎসব’ আয়োজন করা হয়েছে।
এই আনন্দঘন আয়োজনে সারথ্য-৫৭ ব্যাচের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণে শেরেবাংলা মেডিকেল কলেজের সেন্ট্রাল ফিল্ডে এই ক্রীড়া ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর ছেলে নুওয়াইসির হক রিদম ম্যান অব দ্যা ম্যাচ এবং তার দল চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

‘ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ’ এর নেতৃবৃন্দ জানায়, কেবল পড়াশোনা নয়, সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। ফুটবল মাঠের উত্তেজনা আর জ্যৈষ্ঠের রসালো ফলের মিষ্টি আমেজ-সব মিলিয়ে এক প্রাণবন্ত বিকেল উপহার দিতে তারা এই ব্যতিক্রমী আয়োজন করেছে।
সারথ্য-৫৭ ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি স্মরণীয় মুহূর্তে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ০:৫৯:৪০ ১৬১ বার পঠিত