ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১২ মে ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস দল এই অভিযান চালায়। সোমবার (১১ মে) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আসিফ ইকবাল ও তাঁর সঙ্গীয় ফোর্স বাপ্তা ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ আলম মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আঃ হক (৪৫)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ হক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের মৃত আঃ রশিদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০:৫৮:০৮   ৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ