পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন

প্রচ্ছদ » লালমোহন » পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন
মঙ্গলবার, ১২ মে ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় লালমোহন বাজারের সদর রোডে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা ঔষধ প্রতিনিধিদের ওপর অশুভ আচরণ ও নানাভাবে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

লালমোহন উপজেলা ফারিয়ার সভাপতি হাসান পাটোয়ারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৩ লক্ষ উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একদিকে যেমন মানুষের সেবা করছেন, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে অনন্য ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি অশুভ চক্র এই প্রশিক্ষিত জনগোষ্ঠীকে ‘দালাল’ আখ্যায়িত করে সম্মানহানি করছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি দিলেও অনেক ক্ষেত্রে দোকানদার ও সংশ্লিষ্টরা তাদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করেন। এমএ পাস করা যুবকরা এই পেশায় এসে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি নাদিম পাটোয়ারি, শরিফ হোসেন, জিয়াউর রহমান, হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, এছাড়া আজাদ, নুরুল হক, মেহেদীসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিগণ মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফারিয়ার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৬:৪০   ৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
জেলেনৌকার সদস্য থেকে দক্ষ কারিগর; নিজ চেষ্টায়-প্রচেষ্টায় যেভাবে ভাগ্য বদলালেন ফারুক
লালমোহনে ফরাজগঞ্জে কালাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি
সুদানে মিশনে গিয়ে লালমোহনের সেনাসদস্যের মৃত্যু
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
লালমোহনে কাচা সড়কে ভোগান্তি, পাকা করণের দাবিতে মানববন্ধন
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন



আর্কাইভ