ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
মঙ্গলবার, ১২ মে ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে শিক্ষার্থী ও তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করে ইয়ুথ ফোরাম। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও স্থানীয় ওয়াচ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ইয়ুথ ফোরামের সদস্যরা। ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন জিজেইউএসের চিকিৎসক ডা. রেবিকুন নাহার ও ডা. মল্লিক মেহেদী।

সার্বিক সহযোগিতায় ছিলেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ এবং কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান আনসারি।

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইয়ুথ ফোরামের সদস্য, ওয়াচ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইয়ুথ ফোরামের সদস্যরা জানান, এদিন ১৩৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে তরুণদের স¤পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:৫৫:৫৪   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ