ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

প্রচ্ছদ » ভোলা সদর » ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
মঙ্গলবার, ১২ মে ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার ধনিয়া ইউনিয়নে কিশোরীদের শিক্ষা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ‘শিক্ষা সুরক্ষা: কমিউনিটি-লেড এডুকেশন প্রোমোশন ইন রুরাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কিশোরী ক্লাব গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গণি মাধ্যমিক বিদ্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় কিশোরী ক্লাব গঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জিজেইউএসের অফিসার মো. কামরুজ্জামান। এ সময় বক্তব্য দেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান আনসারি।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গ্রামীণ এলাকায় কিশোরীদের ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে কিশোরী ক্লাব কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন তারা।

সভা শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তারকে সভাপতি, অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইসা আয়শা আক্তারকে সহসভাপতি এবং হাবিবা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কিশোরী ক্লাব পরিচালনা কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষক ইসরাত জাহানকে সদস্যসচিব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৫:১৬   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজ্ঞান ও উদ্ভাবনে উজ্জ্বল ভোলা, সায়েন্স প্রজেক্ট শোকেসিংয়ে শিক্ষার্থীদের মেধার ঝলক
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যু ॥ শোক প্রকাশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ডিএনএ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও ইমরানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আর্কাইভ