দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
মঙ্গলবার, ১২ মে ২০২৬



---

মোঃ আওলাদ হোসেন, দৌলতখান॥

ভোলার দৌলতখান-এ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও কিশোরীদের অধিকার রক্ষায় পরিচালিত ‘স্টপ দ্য স্টিগমা ২.০: এমপাওয়ারিং ড্রিমস অব মেনস্ট্রুয়েটিং গার্লস ইন বাংলাদেশ’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ⁠।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাসিক নিয়ে সমাজে প্রচলিত ট্যাবু ও কুসংস্কার দূর করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। একইসঙ্গে গ্রামীণ পর্যায়ের কিশোরীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুব আলম এবং দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং সাজেদা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের উপস্থাপনা করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০:৫৪:২৯   ১৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
৪ বছর ধরে বিদ্যুৎ নেই দৌলতখানের মদনপুরে
দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও শুদ্ধাচার চর্চায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ
দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার



আর্কাইভ