বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
রবিবার, ১০ মে ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর অতিরিক্ত চাপের মধ্যে তীব্র ভোগান্তির অভিযোগ উঠেছে। হাসপাতালের করিডোর ও ওয়ার্ডে ২০ থেকে ২৫ জন রোগীর জন্য মাত্র দুটি ফ্যান চলতে দেখা গেছে। এতে প্রচন্ড গরমে রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডজুড়ে রোগীর ভিড় থাকলেও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। দুটি ফ্যানের বাতাস কিছু রোগী পেলেও অধিকাংশ রোগীই গরমে কষ্ট পাচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। অনেক স্বজনকে রোগীদের হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়।

রোগীদের অভিযোগ, গরমের কারণে হাসপাতালে অবস্থান করাই অনেকটা অসহনীয় হয়ে উঠেছে। পর্যাপ্ত ফ্যান ও সুষ্ঠু পরিবেশের অভাবে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন।

একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী সুযোগ-সুবিধা বাড়েনি। বেডগুলোর ওপর পর্যাপ্ত ফ্যান না থাকায় রোগীরা মানবেতর অবস্থায় আছেন। দ্রুত অতিরিক্ত ফ্যান স্থাপন ও হাসপাতালের পরিবেশ উন্নয়নের দাবি জানান তারা।

এ বিষয়ে হাসপাতালের টিএস তৈয়বুর রহমান জানান, “হাসপাতালে বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। পুরোনো কিছু ফ্যান নষ্ট থাকায় সাময়িকভাবে সমস্যা তৈরি হয়েছে। দ্রুত নতুন ফ্যান স্থাপন ও নষ্ট ফ্যান মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে রোগীরা স্বস্তিতে চিকিৎসা নিতে পারেন।”

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩২   ১০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ