লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
রবিবার, ১০ মে ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘পেশকার হাট’ সংলগ্ন প্রাকৃতিক খালটি অবৈধ দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। খালের জায়গা দখল করে পাকা ভবন ও দোকান ঘর নির্মাণের ফলে একসময়ের প্রমত্তা জলপথ এখন সরু নালায় পরিণত হয়েছে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর।

স্থানীয় ব্যবসায়ী ও প্রবীণরা জানান, একসময় এই পেশকার হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে দূর-দূরান্ত থেকে শত শত পণ্যবাহী নৌকা এসে ভিড়ত। বাজারের পানি নিষ্কাশনের জন্য একটি সুনির্দিষ্ট ড্রেন এবং ব্যবসায়ীদের ব্যবহারের জন্য একটি বিশাল ঘাটলা ছিল। কিন্তু বর্তমানে নূর ইসলাম শিকদার ও মালেক দালাল নামের দুই ব্যক্তি ড্রেনের ৬ ফুট মুখ ও ঘাটলার জায়গা দখল করে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের এই ভবনের অধিকাংশ অংশ খালের মধ্যে এবং মাটি ভরাট করে খালটিকে সংকুচিত করা হচ্ছে।

বাজারের ব্যবসায়ী, কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, খালের মুখ ও ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বাজারে পানি জমে যায়। কৃষকেরা সেচ ও পণ্য পরিবহনে সমস্যায় পড়ছেন। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ দখল উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নুর ইসলাম শিকদার দাবি করছেন যে, ব্যবসায়ী নাছির, সালাউদ্দিন ও ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আমার ঘরের কাজ বন্ধ করেছে। তারা টাকা চেয়েছে, কিন্তু টাকা আমি আগেই দিয়েছি।

এসিল্যান্ড এসে আপনার ঘরের কাজ বন্ধ করেছে এবং ঘর ভেঙে সরিয়ে নেয়ার কথা বলেছেন। আপনি অন্যদেরকে দোষী করছেন কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, ওই এলাকায় আরও অনেকেই আগে থেকে খালের ওপর ঘর তৈরি করেছেন, তাই ওনার ঘরটিও সেখানে করা হয়েছে। তিনি স্থানীয় কাউকে দায়ী না করে বরং সরকারি নির্দেশের কথা স্বীকার করছেন।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল বলেন, নুর ইসলাম শিকদার ও নাছির এ দুজনের ঘর পাশাপাশি। এর আগে ঘর তুলতে গেলে একটা পিলার নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। পরে নুর ইসলাম শিকদারের জরিমানা করে সেই ঝামেলা মিট করা হয়েছে। কিন্তু বর্তমানে খাল দখল করছেন, বাজারের ড্রেনের জায়গা এবং ঘাটলার জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

এসিল্যান্ড এসে ঘরের নির্মাণ কাজ করে দিয়েছেন। সব সরিয়ে নিতে বলেছেন।

বিষয়টি নজরে আসায় সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেছেন লালমোহন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক। পরিদর্শন শেষে তিনি জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ তাৎক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পুরো হাট ও খালের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনে ডিআরসি (উঈজ) বহির্ভূত কোনো স্থাপনা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।”

তিনি আরও জানান, এই বাজারটি এখনো ‘পেরিফেরিভুক্ত’ হয়নি। ভবিষ্যতে বাজারটির উন্নয়নের পরিকল্পনায় পানি নিষ্কাশন ব্যবস্থা ও খালের সৌন্দর্য রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। এছাড়া সরকারি কর্মসূচির আওতায় লালমোহনের অন্যান্য খালের মতো এই খালটিও খনন ও দখলমুক্ত করার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঐতিহ্যবাহী পেশকার হাট ও এর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৫   ১৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ