বোরহানউদ্দিন পৌরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামানের প্রচারণা শুরু

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিন পৌরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামানের প্রচারণা শুরু
রবিবার, ১০ মে ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির। মনোনয়ন পাওয়ার পর রবিবার আছরের নামাজ আদায় শেষে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

রবিবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডে নিজ বাড়ির সামনে স্থানীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বোরহানউদ্দিন পৌরসভার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে মনিরুজ্জামান কবির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার বিভিন্ন দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তার আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় মনিরুজ্জামান কবির বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। আমি চাই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে। দীর্ঘদিন ধরে পৌরবাসীর সুখ-দুঃখের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “বোরহানউদ্দিন পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সেবার মান উন্নয়ন, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, মনিরুজ্জামান কবির দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তাকে দলীয় প্রার্থী করায় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৩২   ৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ