ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
রবিবার, ১০ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে খেয়াঘাট চৌরাস্তার মোড়ে চা বিক্রেতা রুহুল আমিনের (৬৫) উপর হামলা করে গুরুত্বর আহত ও দোকান ভাংচুর করেছে প্রতিপক্ষরা। রবিবার (১০ মে) সকালে খেয়াঘাট ব্রীজের কাছে চৌরাস্তা মোড়ে এঘটনা ঘটে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে, সে সার্জারি বিভাগে ৩৮নং বেডে ভর্তি রয়েছে।

আহতের স্ত্রী সালমা বেগম জানান,চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাম চৌকিদারের সাথে আমাদের জমি জমা নিয়ে দির্ঘদিন বিরোধ চলছে। তারা আমাদের জমির বিভিন্ন ফসল, পুকুরের মাছ জোর করে নিয়ে যায়, আমরা তাদের ভয়ে কোন প্রতিবাদ করতেও পারিনা। তাদেরকে ঝমি ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যেতে তারা বিভিন্ন পরিকল্পনা করে চলেছে। পূর্বপরিকল্পিতভাবে কালাম চকিদারের নেতৃত্বে তার ছেলে বাবলু (৩০), ঝান্টু (৩৫), বাবুল (২৫)সহ তাদের বাহিনী প্রথমে রিদয়ের ইটের টলি গাড়ি দোকানের সামনে রেখে দোকানে প্রবেশের পথ রোধ করে। ওই সময় গাড়িটি সরিয়ে অন্যত্র রাখার জন্য বললে প্রথমে গাড়িটি দোকানের মধ্যে উঠিয়ে দিয়ে আমার স্বামী রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে চাপা দেয়। সেখান থেকে সে দৌড়িয়ে পালানোর সময় বাবলু ও তাদের বাহিনী তাকে ধরে এনে বাশের লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে। তার ডাক চিৎকারে স্থানীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সে সার্জারি বিভাগের ৩৮নং বের্ডে ভতি রয়েছেন।

বিষয়টি ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামকে অবহিত করা হয়েছে। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০০   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ