
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৩,৬০০ টাকাসহ মো. জুয়েল চৌকিদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার এসআই মোঃ জসিম উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের অভিযুক্ত জুয়েল চৌকিদারের বসত ঘরের সামনের উঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩,৬০০ টাকাসহ জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল চৌকিদার ওই গ্রামের মৃত ইউনুছ চৌকিদারের ছেলে।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:১৫:৪৩ ৭২ বার পঠিত