মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ১০ মে ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০৯ মে) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার একটি চৌকস টিম ০৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ চরগোয়ালিয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে জনৈক সম্পদের মোটরসাইকেল গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. আঃ রহিম (২৫) ও মো. শিহাব (১৯) নামের দুই যুবককে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. আঃ রহিম এবং একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. শিহাব।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ-০৯ মে ২০২৬; জিআর-৩৫/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:১৫:০৪   ১৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ