ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রচ্ছদ » জেলা » ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
শুক্রবার, ৮ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস, বাপ্পি, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুম, পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ইমরান ও পিয়াসসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

---

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভোলা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩১   ১৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন বাসের যাত্রা শুরু
ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
খুরশিদ আলমের অপসারণ দাবিতে ভোলায় মানববন্ধন



আর্কাইভ