ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ৮ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। মঙ্গলবার (০৭ মে) ইলিশা লঞ্চঘাটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের দক্ষিণ হলুদিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ মীর হোসেন (২৩) এবং চট্টগ্রাম জেলার চকরিয়া থানার বড়ইতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ব্লিজারপাড়া গ্রামের করিম দাদের মেয়ে ও জাহিদুল ইসলাম ওরফে জাহেদের স্ত্রী মোসাঃ মুশরফা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জহিরুল ইসলাম ও তাঁর সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে অবৈধ ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৮   ১১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ