ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
শুক্রবার, ৮ মে ২০২৬



---

নেওয়াজ শরীফ ॥

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে ভোলার তরুণ জলবায়ু কর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা ভোলা প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা বিবেচনায় রেখে সর্বস্তরের তরুণরা অবিলম্বে এবং সম্পূর্ণ জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে এই সমাবেশে যোগ দেন। এই তরুণ নেতারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একটি পদ্ধতিগত পরিবর্তনের ডাক দিয়েছেন, যা সবার জন্য মৌলিকভাবে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক একটি বিশ্ব নিশ্চিত করবে।

শুক্রবার (৮ মে) তরুণরা ভোলা প্রেসক্লাবের সামনে তাদের উদ্ভাবনী শক্তি এবং প্রচারণার মাধ্যমে একটি ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায্য রুপান্তরের পক্ষে আওয়াজ তোলেন। তারা রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাদের বার্তা পৌঁছে দেন।

এই তরুণ জলবায়ু কর্মীদের সাথে সংহতি জানিয়ে যুক্ত অ্যাক্টিভিস্টা দেশব্যাপী দেশজুড়ে এই প্রাণবন্ত ও শান্তিপূর্ণ জলবায়ু পদযাত্রায় তরুণরা জলবায়ু ন্যায়বিচার এবং ন্যায্য ও সমতাপূর্ণ রূপান্তরের জন্য তাদের আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে #FossilFreeFuture, #JustTransitionNow, #FundOurFuture, #ClimateFinance, #StopFossilFuel, #ClimateJusticeNow, #ClimateStrike, #EndtoFossilFuelসহ আরও অনেক হ্যাশট্যাগ প্রদর্শন করে।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ জলবায়ুকর্মী নেওয়াজ শরীফ বলেন, বিশ্বের অন্যতম দূষিত দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির নিঃসরণজনিত এক বড় হুমকির মুখে রয়েছে, যা আমাদের বাতাসকে বিষাক্ত করছে এবং জলবায়ু বিপর্যয় ডেকে আনছে। আমাদের এই ভূখ-কে বসবাসের অযোগ্য হওয়া থেকে বাঁচাতে আমাদের এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক ও তরুণ জলবায়ুকর্মী মীর আবিদ হোসেন রাফি বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নারীদের ওপর, তবুও তাদের কণ্ঠই সবচেয়ে কম শোনা হয়। ন্যায়বিচারভিত্তিক জলবায়ু সমাধানে নারীর নেতৃত্ব ও অধিকার নিশ্চিত করা এখন জরুরি। এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সেই সমতার দাবিকে আরও জোরালো করে তুলছে।

বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারিতে রয়েছে। প্রতি বছর একশনএইড বাংলাদেশ ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় এবং ‘ফ্রাইডেস ফর ফিউচার’-এর সাথে সংহতি জানিয়ে দেশজুড়ে হাজার হাজার তরুণ জলবায়ু কর্মীকে সংগঠিত করে।

ভোলায় এ আন্দোলনটি বেশ কিছু যুব-সংগঠনের একটি জোটের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে: ৩৫০ বাংলাদেশ, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি), যুব শক্তি ফাউন্ডেশন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি তাদের সম্মিলিত লক্ষ্য হলো ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি ব্যবসার অবসান ঘটানো এবং নবায়নযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি-নির্ভর প্রকল্পগুলোতে বিনিয়োগ নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৩   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মনপুরায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টেকসই বেড়ীবাঁধের বিভিন্ন স্থানে ধ্বস, আতংকে উপকূলের দেড় লাখ বাসিন্দা
উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
দুর্যোগে বড় ঝুঁকি ভোলার ২১ চরে
ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন



আর্কাইভ