বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা
শুক্রবার, ৮ মে ২০২৬



---

আরিফ পণ্ডিত, ​বোরহানউদ্দিন।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে প্রভাবশালী চক্রের অবৈধ বালু উত্তোলনের মহোৎসবে চরাঞ্চলে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ৯টি শক্তিশালী ড্রেজার দিয়ে দিন-রাত বালু তোলায় শত শত একর আবাদি জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে কয়েক হাজার কৃষক পরিবারের।

‎​স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী চক্র নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়েছে। এর মধ্যে ​হাসের চর এলাকা এখানে ৫টি ড্রেজার দিয়ে বালু তুলছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ফাইজুল ইসলাম, কাচিয়ার মফিজ, সুতা নুরনবী, নুরু ড্রেজার এবং আল আমিন মোল্লা।

‎​গঙ্গাপুর ও চর বাগমারা এই এলাকায় আরও ৪টি ড্রেজার সক্রিয় রয়েছে, যা বিরতিহীনভাবে নদীর তলদেশ খুঁড়ছে। বালু তোলার ফলে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে, যার ফলে তীরের মাটি ধসে পড়ছে। বিশেষ করে চর লতিফ ও চর বাগমারা এলাকার বিস্তীর্ণ ফসলি জমি নদী গ্রাস করে নিচ্ছে।

‎​ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, “একদিকে নদী ভাঙছে, অন্যদিকে ড্রেজার থামানোর কেউ নেই। আমরা চরের মানুষ কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের দেখার যেন কেউ নেই।”প্রভাবশালী বালু খেকো চক্র এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অবিরত । মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চললেও ড্রেজার সিন্ডিকেট থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

‎​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস মাঝেমধ্যেই অভিযান চালিয়ে জরিমানা ও ড্রেজার আটক করছেন। তবে অভিযানের রেশ কাটতে না কাটতেই বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এদিকে নদী রক্ষায় নিয়োজিত কোস্ট গার্ডের রহস্যজনক নীরবতা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, কোস্ট গার্ড কঠোর না হলে এই ভাঙন ঠেকানো সম্ভব নয়।

‎​পরিবেশবিদরা বলছেন, নিয়মবহির্ভূতভাবে বালু তুললে নদীর গতিপথ বদলে যায় এবং ভারসাম্য নষ্ট হয়। দ্রুত ব্যবস্থা না নিলে ভোলার মানচিত্র থেকে বেশ কিছু চরাঞ্চল চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

‎​স্থানীয় অর্থনীতির প্রাণ এই চরাঞ্চলগুলোকে বাঁচাতে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২:০৯:০৪   ২৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ