লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশকয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মাসুদ ওই এলাকার হাওলাদার বাড়ির আজগর আলী হাওলাদারের ছেলে। অপরদিকে গ্রেফতারকৃতরা হলেন- মো. ফিরোজ, মো. তানভীর, মো. আকতার ও রেসমা বেগম। তাদেরকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে নিহতের ঘরের পেছনে প্রতিপক্ষ রেসমা ও সজিবসহ কয়েকজন নারকেল পাড়তে যান। এসময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত মাসুদসহ অন্যদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরে গতকাল রাতে নিহতের মেয়ে মামুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে আমরা অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছি। আসামিদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৭   ১৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ