দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দৌলতখান উপজেলা থেকে বিচ্ছিন্ন চর মদনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যো

 দৌলতখানের চর মদনপুর এলাকার মো. লোকমান মেম্বারের বাড়িতে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ২৫ এপ্রিল ২০২৫ সালে একই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছিল কোস্টগার্ড। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জব্দ করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:১৪   ৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ