চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির কাছে অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির কাছে অভিযোগ
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ৬ মে বুধবার ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

সাংবাদিক রুবেল আশরাফুল হলেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ভোলার স্টাফ রিপোর্টার। তিনি এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা এম এ জলিল ও শরিফের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

সাংবাদিক জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ৩ মে রোববার বিকেল চারটার দিকে সাংবাদিক রুবেল আশরাফুল দক্ষিণ আইচা যাচ্ছিলেন। পথিমধ্যে শশীভূষণ ব্রিজ সংলগ্ন রাস্তার উপর পৌঁছলে মৃত কাদির মাঝির ছেলে জলিল ও শরিফসহ অজ্ঞাত ৩-৪ জন তার গতিরোধ করে। এ সময় তারা রুবেল আশরাফুলকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ প্রকাশ কেন করা হয়েছে- এ বিষয়ে জবাবদিহি করার জন্য বলেন। এবং তাদের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করার জন্য হুমকি দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল আশরাফুল একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকা- নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ জুন জলিল ও শরিফের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী এওয়াজপুরের আতিকুল আতিকুর রহমান শিবলু ও আশরাফুল আলম নোবেলের উপর চাঁদার দাবিতে হামলা করেন। এ ঘটনায় জলিল শরীফসহ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ উঠে।

অভিযোগ রয়েছে, এরপর থেকেই ওই চক্রটি সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ০:২৪:৩২   ১২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ