চরফ্যাশনে ২ হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ২ হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা
বুধবার, ৬ মে ২০২৬



---

মো: শামীম খান, চরফ্যশন।।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় বুধবার সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এই মানবিক সহায়তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলার মোট ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের হাতে এই বিশাল খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জনপ্রতি প্যাকেজে দেওয়া হয়েছে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি এবং ৪ কেজি লবণ। উদ্বোধনী পর্ব শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কাজ সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এসময় অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

---

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার যখন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে, তখন যেন আমাদের শ্রমজীবী জেলে ভাইদের কষ্ট না হয়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ। এই খাদ্য সহায়তা জেলেদের সংকটকালীন সময়ে টিকে থাকতে বড় ভূমিকা রাখবে।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, কেবল খাদ্য সহায়তা নয়, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। প্রকৃত জেলেরা যেন এই সুবিধার আওতায় আসে, সে বিষয়ে কঠোর তদারকি করা হচ্ছে।

বিপুল পরিমাণ এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের পরিবারে বড় স্বস্তি বয়ে এনেছে। এর ফলে ইলিশ রক্ষায় সরকারি আইন মেনে চলতে তারা আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩:১০:৫৯   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


সাবমেরিন কেবলে মনপুরায় বিদ্যুৎ, নুরুল ইসলাম নয়ন এমপি মহাপরিকল্পনা
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
মব সন্ত্রাস করে ইমামকে লাঞ্ছিত করার প্রতিবাদে আলেমদের মানববন্ধন
চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
ধেয়ে আসছে মৌসুমি ঝড়! দুর্যোগ ঝুঁকিতে চরফ্যাশনের চরাঞ্চলের মানুষ
চরফ্যাশনের নির্মাণ শ্রমিকের ঢাকায় মৃত্যু
হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
শশীভূষণে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
কু-প্রস্তাবে সাড়া না পেয়ে প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি



আর্কাইভ