ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিনটি উপলক্ষে ভোলা জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া-মোনাজাত, কোরআনখানি ও কবর জিয়ারতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

‎সকালে ভোলা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে কোরআনখানি ও মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ‎‎পরবর্তীতে জেলা বিএনপি কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।‎

‎আলোচনা সভায় বক্তারা বলেন, মোশারেফ হোসেন শাজাহান ছিলেন ভোলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ভোলা-১ আসন থেকে রেকর্ড ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পানিসম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ভোলার উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, একজন দক্ষ লেখক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ২০১২ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, ‎সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার এবং জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৮   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ