পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

প্রচ্ছদ » অর্থনীতি » পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বাপ্তা ৮নং ওয়ার্ডের আলতাজের রহমান কলেজের পেছনের এই বিস্তীর্ণ মাঠজুড়ে এখন কেবলই হাহাকার। টানা বর্ষণ আর পানি বের হওয়ার পথ না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পচে গেছে কৃষকের ঘাম ঝরানো ফসল। প্রায় ১৩০ হেক্টর জমিতে আবাদ করা সয়াবিন, বাদাম, মুগ ডাল ও মরিচসহ যাবতীয় রবিশস্য এখন পানির নিচে। কৃষকদের দাবি, চোখের সামনে প্রায় ২ কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে তাদের।

এই ক্ষয়ক্ষতির প্রতিবাদে এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে আজ সকালে বাপ্তা চরনোয়াবাদ চৌমুহনী বাজারে মানববন্ধন করেন শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন থানা কৃষক দলের কার্যনির্বাহী সদস্য নাজিমুদ্দিন, বাপ্তা ৮নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি পাবেল মাতাব্বর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কৃষকরা বলেন, ব্যাংক আর এনজিও থেকে লোন নিয়া ফসল বুনছিলাম। এহন সব পানির তলে। ঋণের টাকা কেমনে দিমু আর সংসার কেমনে চলবো, হেই চিন্তায় চোখে সর্ষে ফুল দেখতাছি। এখানে পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, এই অসহায় কৃষকদের পাশে দাঁড়ান এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিন।”

ঋণের বোঝা মাথায় নিয়ে এখন কেবলই সরকারি সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছেন বাপ্তার শত শত কৃষক।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০১   ৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
চরফ্যাশনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও স্থানীয় বাজারে দাম চড়া
ভোলায় বৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি



আর্কাইভ