
স্টাফ রিপোর্টার ॥
ভোলার বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আলহাজ্ব হারুন অর রশিদ এর স্ত্রী জেবুন্নেছা বেগম লায়লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় ঢাকার স্পেশালইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি ৩ পুত্র সন্তান, স্বামীসহ বহু আত্মীয়স্বজন ও শুভ্যানুধায়ী রেখে গেছেন।
আগামীকাল (বুধবার) ৬ মে সকালে ঢাকার ধানমন্ডি কলাবাগান মসজিদে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বিকাল (বাদ আছর) ভোলার খলিফাপট্টি জামে মসজিদে মরহুমার ২য় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ:
মরহুমার মৃত্যুতে ভোলা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, সমাজসেবী আলহাজ্ব গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটন, সাবেক প্রধান শিক্ষক সমাজসেবী মুহাম্মদ আবু তাহের প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা রহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একজন দ্বীনদার সমাজসেবী মহিলা হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিলো।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৪ ৩৫ বার পঠিত