ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এশিয়া ডক্টরস পয়েন্টের স্বাস্থ্যসেবা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় এশিয়া ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপক মোঃ আরিফ চৌধুরী সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার হাতে হেলথ কার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান নবাব, দপ্তর সম্পাদক মোঃ আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এশিয়া ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপক মোঃ আরিফ চৌধুরী বলেন, “সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে সংগঠনের সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।”

সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ বলেন, “সাংবাদিকদের কল্যাণে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে সদস্যরা উপকৃত হবেন এবং ভবিষ্যতে আরও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় আমাদের অনুপ্রাণিত করবে।” তিনি এ উদ্যোগের জন্য এশিয়া ডক্টরস পয়েন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৭   ৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা সরকারি কলেজে পরিবেশ ক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ান মতবিনিময় সভা
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার



আর্কাইভ