এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পৃথিবী ছাড়লেন পুলিশের মেয়ে

প্রচ্ছদ » জেলা » এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পৃথিবী ছাড়লেন পুলিশের মেয়ে
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সকালে ভোলা শহরের পৌর ২নম্বর ওয়ার্ড অফিসার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। সে বাবা-মায়ের সঙ্গে ১০ বছর ধরে ভোলায় ভাড়া বাসায় বসবাস করেন।

জানা গেছে, সোমবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বায়না ধরে মাকে বাজারে পাঠান তিনি। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা বাজার থেকে ফিরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।

চৈতির মা সোনিয়া বেগম বলেন, গতকাল চৈতির ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে এসে সে জানায় তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েন। চৈতির মন খারাপ ছিল, কিন্তু সে আমাদেরকে বুজতে দেয়নি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে পরীক্ষা ভালে হয়নি বলেই হয়তো চৈতি আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪০:৫২   ৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ