মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় মিয়ানমারে পণ্য পাচার মামলার প্রধান আসামি মো. শরিফ সেরাং (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টায় আটকৃত প্রধান আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে আটক করে। তখন জিজ্ঞাসাবাদ করার জন্য মামলার আসামী শরিফ সেরাংকে থানায় নিয়ে যাচ্ছে বলে জানায় পুলিশ।

পরে সোমবার দুপুরে শরিফ সেরাংকে চোরাচালান মামলার প্রধান আসামী হিসাবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

আটককৃত চোরাচালান মামলার শরিফ সেরাং এর বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে।

এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহীম হোসেন নয়ন জানান, জিজ্ঞাসাবাদের পর মামলার প্রধান আসামী শরিফ সেরাংকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৯:২১   ৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ