দুলারহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » দুলারহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ৫ মে ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার দুলারহাট থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে মোট ৪৩০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত (২ মে) রাতে দুলারহাট থানাধীন আহম্মদপুর ৩নং ওয়ার্ডের ফরিদাবাদ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। অভিযানে ওই এলাকার মৃত খোরশেদ আলমের পুত্র মোঃ শামীমকে (২০) আটক করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে দখল হতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এর মাত্র কয়েক ঘণ্টা পর, ৩ মে রাত ১২:৪৫ ঘটিকার সময় একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিদাবাদ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে পুলিশ। এই অভিযানে ৩৮০ গ্রাম গাঁজাসহ মোঃ মনির হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন ওই এলাকার মোঃ মফিজুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, পৃথক এই দুটি অভিযানে সর্বমোট ৪৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। রবিবার (৩ মে) সকালে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দুলারহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:৩৮:৫৫   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ