ভোলায় মাদক সেবনকালে ১ জন আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় মাদক সেবনকালে ১ জন আটক
মঙ্গলবার, ৫ মে ২০২৬



নিজস্ব প্রতিবেদক ॥

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম (৪৫)। তিনি ভোলার আলীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর ছিফলী গ্রামের মৃত মোঃ মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মাদক সেবন ও জনশান্তি বিঘিœত করার অপরাধে ইব্রাহীমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীর ‘ডোপ টেস্ট’ করানো হলে ফলাফল ‘পজিটিভ’ আসে, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে তিনি মাদক সেবন করেছিলেন।

এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:৩৭:৫৬   ৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ