
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জিহাদকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। সোমবার (৪ মে) বিকেল ৩টার সময় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প দেখতে গিয়ে গ্রেপ্তার হন। গ্রেপ্তার মেহেদী হাসান জিহাদ বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের মোঃ মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের মাঠ থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়।
বোরহানউদ্দিন থানায় জিআর মামলা নং-১৩-১১/২৪ইং মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেলা আদালতে প্রেরন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৩৭:১৭ ৬৩ বার পঠিত