বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

অসহায় মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব”: এমপি হাফিজ ইব্রাহিম

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » অসহায় মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব”: এমপি হাফিজ ইব্রাহিম
সোমবার, ৪ মে ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারস্থ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগে প্রায় ৩ হাজার অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

ক্যাম্পে অংশ নেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের জন্য পৃথকভাবে চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়।

চিকিৎসকরা জানান, সাধারণ রোগের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ ও বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

ক্যা¤প পরিদর্শনকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, বোরহানউদ্দিনে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হোক।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ অঞ্চলের স্বাস্থ্যখাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের আশ্বাস দেন তিনি।

এদিকে স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২১:০৯:০১   ৭২ বার পঠিত