শশীভূষণে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ » অপরাধ » শশীভূষণে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড
সোমবার, ৪ মে ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনের শশীভূষণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল এলাকার আঃ গনির ছেলে মোঃ সাগর (২২) এবং একই এলাকার মোঃ ইউনুছের ছেলে মোঃ জুয়েল (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার(৩ মে) শশীভূষণ থানার এসআই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানাধীন আঞ্জুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় সাগর ও জুয়েলকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর আসামিদের বিজ্ঞ চরফ্যাশন উপজেলা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

শশীভূষণ থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১:৫২:৩১   ৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ