
আদিল হোসেন তপু ॥
দ্বীপজেলা ভোলায় কাল বৈশাখী ঝড়ে ও টানা বাড়ী বর্ষনে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি কাল বৈশাখী ঝড়ো বাতাস ও ভাড়ী বর্ষনের কারণে রবি শস্যর ফসলে পানি জমে তলিয়ে গেছে ফসল। মুগডাল, সোয়াবিন, বাদাম, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এতে করে কয়েক কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত্রে জমির খেতে পানি জমে থাকায় ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এই ক্ষতি কাটিয়ে উঠা কৃষকদের কষ্ট কর হয়ে পরবে। তারা দ্রুত সরকারি সহযোগিতা ও পুর্নবাসনের দাবি জানিয়েছেন।
কৃষির উপর নির্ভর করে পরিবারের আট সদস্যর সংসার চলে ভোলা সদর পশ্চিম ইলিশা ইউনিয়নের কৃষক শাহিনের। এবছর লাভের আশায় ২ একর জমিতে ঋণ নিয়ে সোয়াবিন করছেন তিনি। মাস খানিক পরে ঘরে তোলার কথা ছিলো। আশা ছিলো সোয়াবিন বিক্রি করে সামনে কোরবানি ঈদ পালন করবেন। কিন্তু সে আশায় গুড়েবালি।
কাল বৈশাখী ঝড়ে ও টানা বাড়ি বর্ষনে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

একই অবস্থা পাশের গ্রামের কৃষক আনিসুল হকেরও। তিনি এবছর দেড় একর জমিতে সোয়াবিন, মুগডাল, প্লেন ডাল করেছেন। বাড়ি বর্ষনে তার ফসল এখন পানির নিচে। একই অবস্থা জেলার অন্যন চাষিদেরও। লাভ তো দূরের কথা পুঁজি তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা।
বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস থাকায় খেতে থাকা আউশ ধানও নুয়ে পরেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন ভোলার প্রান্তিক চাষীরা।
ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে কৃষি বিভাগ। ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তারা কামরুল ইসলাম জানান, দ্রুত ক্ষতি গ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হবে। প্রনদনা পেলে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
জেলায় এবছর বাড়ি বর্ষণে জেলার প্রায় ১ লাখ ১২ হাজার হেক্টর বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে রয়েছে। এতে দিশে হারা কৃষক।
বাংলাদেশ সময়: ০:৩২:৪৭ ১০৪ বার পঠিত