![]()
স্টাফ রিপোর্টার ॥
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানুসিক বিকাশে সহায়তা করে। সেই লক্ষেই প্রতিবছরের মত এবারও শুরু হল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
রবিবার (৩ মে) শুরু হওয়া উপজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ভোলা সদর উপজেলায় অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনীতে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক সঠিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি প্রতিদিন নিয়মিত খেলাধুলা করতে হবে। কেননা আজকের শিশুরাই আগামীতে দেশের কর্ণধার হবে”।
বৃষ্টিøাত ফুটবল টুর্নামেন্টে ভোলা সদর উপজেলাধিন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের মোট ১২টি দলের মধ্যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনীতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেউদ্দিন ও মোঃ হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য ৩-৪ মে ২০২৬ অনুষ্ঠিত খেলায় বালক ও বালিকা গ্রুফের সেরা দুটি দল জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহ করার সুযোগ পাবে।
বাংলাদেশ সময়: ০:৩১:৫৫ ৭৭ বার পঠিত