ফ্রি হেলথ ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন ভোলার কয়েক হাজার মানুষ

প্রচ্ছদ » ভোলা সদর » ফ্রি হেলথ ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন ভোলার কয়েক হাজার মানুষ
সোমবার, ৪ মে ২০২৬



---

মোকাম্মেল মিশু ॥

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে ফ্রি হেলথ ক্যা¤প কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছে চার দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম। এতে বিভিন্ন বয়সী অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠেছে।

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার নদীর তীরবর্তী অঞ্চলের অসহায় দরিদ্র বহু মানুষ অর্থের অভাবে এখনো প্রয়োজনী চিকিৎসা সেবা ও ঔষধ থেকে বঞ্চিত। তাদের অনেকেরই পক্ষে ঢাকা বা অন্যত্র গিয়ে উন্নত চিকিৎসা করা সম্ভব হয় না।

এসব অসহায় প্রান্তিক মানুষের কথা চিন্তা করেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগে ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’- কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকাল থেকে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ নাজিউর রহমান কলেজ ক্যা¤পাসে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্রি হেলথ ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের খবর ছড়িয়ে পড়লে ভোর থেকে দূর দূরান্ত থেকে শিশুসহ কয়েক হাজার বিভিন্ন বয়সী নারী পুরুষ ছুটে আসেন। তাদের অনেকেরই পক্ষে অর্থ ব্যায় করে উন্নত চিকিৎসা সেবা নেয়া সম্ভব হয়নি এতো দিন।দিনব্যাপী এই ক্যা¤েপইনে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

---

ঢাকার স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ভোলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ টিম এই ক্যাম্পে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করেন। চার দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন আগামী কাল সোমবার বোরহানউদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম কলেজ, তৃতীয় দিন দৌলতখান উপজেলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ এবং শেষ দিন চরফ্যাশন ও মনপুরা উপজেলার দুর্গম বিভিন্ন স্থানে মোবাইল ক্যা¤িপংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৩১:১৯   ৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলা সরকারি কলেজে পরিবেশ ক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ান মতবিনিময় সভা
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার



আর্কাইভ