মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড

প্রচ্ছদ » মনপুরা » মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
সোমবার, ৪ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান বিকল বোটসহ ১২ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

এর আগে বিকেলে জেলার দুর্গম মনপুরা উপজেলার মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী কাঠের বোট প্রবল বাতাসে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এ সময় বোটে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা কাঠের বোটসহ ১২ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা বোট ও যাত্রীদের মনপুরার হাজিরহাট-সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ০:৩০:২৫   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় নয়: এমপি নয়ন
মনপুরায় চেয়ারম্যান প্রার্থী সেলিম মোল্লার বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ
মনপুরায় নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হাতাহাতি, উত্তেজনা
মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ
মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীর টাকার লেনদেনের কল রেকর্ডিং ভাইরাল
মনপুরায় ট্রলার বোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ
মনপুরার দুই শতাধিক ফিশিং ট্রলার মা ইলিশ শিকারে সাগরে, প্রশাসন ম্যানেজ
মনপুরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন



আর্কাইভ