প্রশাসনিক ভবনের কক্ষ দখল করে বাসভবন বানিয়ে বিভিন্ন অনিময় করে যাচ্ছেন অধ্যক্ষ ইকবাল

প্রচ্ছদ » অপরাধ » প্রশাসনিক ভবনের কক্ষ দখল করে বাসভবন বানিয়ে বিভিন্ন অনিময় করে যাচ্ছেন অধ্যক্ষ ইকবাল
সোমবার, ৪ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহনের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মামুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কলেজ ভবনের কক্ষকে দখল করে ব্যক্তিগত বাসভবন, প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরন ফ্রিজ, ক¤িপউটার, ল্যাপটপ, টিভি, বিদ্যুৎ (রান্নার কাজে ব্যবহার) ওয়াই ফাই, আইপিএস নিজের ব্যাক্তিগত কাজে ব্যবহার করছেন। আর্থিক অনিয়ম গুলো হলো

 ১। শিক্ষকদের সম্মানী তুলে নিজে আত্মসাৎ করেন।

২। প্রচার খাতের প্রায় দের লক্ষাধিক টাকা উত্তোলন করে নামমাত্র কিছু টাকা খরচ করে বাকি টাকা নিজে আত্মসাৎ করেন।

৩। লেবার কোডের প্রায় ৬০ হাজার টাকা বেনামে উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

৪। ক্রয় কমিটি থাকা সত্ত্বেও ক্রয় কমিটির কোন রূপ অনুমতি ছাড়া তিনি তার নিজ এলাকা (বাগেরহাট) থেকে অসংখ্য ভূয়া বিল ভাউচার তৈরি করে পন্যের মূল্য কয়েক গুণ বাড়িয়ে লক্ষ-লক্ষ টাকা নিজে উত্তালন করে নিজে আত্মসাৎ করেন। যেখানে পন্য ক্রয় করার এখতিয়ার শুরুমাত্র ক্রয় কমিটির।

৫। শিক্ষার্থীদের জন্য টাই, ব্যাচ, ডায়রি ক্রয় বাবদ প্রতি শিক্ষার্থীর থেকে প্রায় ৪৩০ টাকা ক্রয় করার কথা থাকলেও বছরের ৫ মাস পেরিয়ে যাওয়ার পরেও তাদের সরঞ্জাম ক্রয় না করে উক্ত অর্থ আত্মসাৎ করেছেন।

৬। শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন।

বিভিন্ন ভুয়া বিল ভাউচারে স্বাক্ষর দেওয়ার জন্য শিক্ষকদের চাপ প্রয়োগ করেন যদি তারা ভুয়া বিল ভাউচারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে বদলি এবং বিভাগীয় শাস্তির হুমকি ধামকি দিয়ে থাকেন।

এছাড়া তার বিরুদ্ধে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ। ক্লাস চলাকালীন সময়ে ক্লাস না করে শিক্ষক কর্মচারীদের নিয়ে অযাচিত মিটিং আয়োজন করে পাঠদান বিঘিœত করছেন মর্মে অভিভাবকরা অভিযোগ করেছেন। অফিস চলাকালীন সময় পতিত স্বৈরাচারের পক্ষে বক্তব্য প্রদান, জুলাই বিপ্লবীদের হেয় প্রতিপন্ন করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে সমালোচনা করেন, যা শিক্ষা প্রতিষ্ঠানের নীতি-আদর্শ পরিপন্থী। কর্মচারীদের সাথে অশোভন ও অসৌজন্যমূলক আচরণসহ এবং তাদেরকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। যে সমস্ত শিক্ষক ও কর্মচারী তাঁর অবৈধ নির্দেশ অমান্য করেন, তাদের চাকরিচ্যুত করার হুমকি দেন ও বেতন আটকে দেওয়ার কথা বলে চাপ প্রয়োগ করেন।

বর্তমান অধ্যক্ষ যোগদানের পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মান দিনদিন অবনতি হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য কক্ষ তাঁর অনুগত ব্যক্তিদের কাছে গোপনে ভাড়া দিয়ে ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেন, যা প্রতিষ্ঠানের সবার কাছে ওপেন সিক্রেট। দিন পূর্বে কলেজ ক্যাম্পাসে চুরির মতো ঘটনা ঘটে। যেখানে নাইটগার্ড ও পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় রয়েছে সেখানে কিভাবে চুরি হয় তা স্থানীয়দের প্রশ্ন।

উপরোক্ত অনিয়মের বিষয়ে লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মামুন এর নিকট জানতে চাইলে অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করে তিনি এই বিষয়টি নিয়ে সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেন এবং ভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন এবং সংবাদ প্রচার করা হলে উপজেলার এই প্রতিষ্ঠানের সম্মান ও সুনাম নষ্ট হবে এবং উপরোক্ত সমস্যার সকল বিষয়গুলো দ্রুত সংশোধন কিরে ঠিক করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৯:১০   ৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ