ভোলা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক রুবেল

প্রচ্ছদ » জেলা » ভোলা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক রুবেল
রবিবার, ৩ মে ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। আবদুল্লাহ আল রাসেলকে সভাপতি এবং নূর মো. রুবেলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম বাপ্পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বেলাল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

প্রেস রিলিজে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ভোলা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন কমিটির খবর ছড়িয়ে পড়ার পর ভোলার স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৬   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ