ইলিশায় ৮ কেজি গাঁজাসহ চট্টগ্রামের যুবক গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » ইলিশায় ৮ কেজি গাঁজাসহ চট্টগ্রামের যুবক গ্রেফতার
রবিবার, ৩ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে অভিযান চালিয়ে ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ মেহেদী হাসান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা এলাকায় অভিযান চালানো হয়।

তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সাইফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স ইলিশা (লক্ষ্মীপুর লঞ্চঘাট) সংলগ্ন কালুপুর সাকিনের মস্তোফার খাবার হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেন। এসময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান চট্টগ্রাম জেলার ভুজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের দক্ষিণ হালুদিয়া গ্রামের (০৭নং ওয়ার্ড) মোঃ মুছার ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৭:০৪   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ