ভোলায় ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ৩ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) রাতে ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ী রোড সংলগ্ন মকবুল মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা সদর উপজেলার মুসাকান্দি (৫নং ওয়ার্ড) এলাকার মোঃ রফিজল হকের ছেলে মোঃ পারভেজ (২৪) এবং পূর্ব ইলিশা (৫নং ওয়ার্ড) এলাকার মৃত হোসেনের ছেলে মোঃ সবুজ (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গায়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই মাহমুদুল হাসান বাপ্পী ও তাঁর সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৩ মে) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৬   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
সার্টারে জয় বাংলা শ্লোগান লেখা নিয়ে মামলা মনপুরায় আরও এক ছাত্রলীগ নেতা
বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
চরফ্যাশনে সিএনজি সিন্ডিকেটের নৈরাজ্য: অতিরিক্ত ভাড়ায় জিম্মি সাধারণ যাত্রী
লালমোহনে ৬ দিন পর নিখোঁজ ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার



আর্কাইভ