বোরহানউদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
রবিবার, ৩ মে ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. শামিম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (০২ মে) বিকেলে উপজেলার টবগী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. নজরুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় অভিযান চালায়।

বিকেলে ল্যাংড়ার পুল টু লেবু কাটা রাস্তার উপর জনৈক সিরাজ আইটার বাড়ীর পাশে তল্লাশি চালিয়ে মো. শামিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত শামিম মুলাইপত্তন ৯নং ওয়ার্ডের মো. শফিকুল ইসলামের ছেলে।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৪   ৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ