ভোলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » জেলা » ভোলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
রবিবার, ৩ মে ২০২৬



---

মোঃ আব্দুর রহমান হেলাল ॥

গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ভোলায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ মে) বিকেল ৫টায় ভোলার নতুন বাজার চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের মতামতকে অবমূল্যায়ন করছে। একই সঙ্গে ঘোষিত জুলাই সনদের বাস্তবায়নে অনীহা এবং ঘুম কমিশনসহ গুরুত্বপূর্ণ কমিশন বাতিলের উদ্যোগকে তারা গণবিরোধী বলে আখ্যা দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীননাথ বাজার হাটখোলা মসজিদের চত্বরে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন কর্মকা- তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সংবিধান সংস্কার ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে সে লক্ষ্যে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং বর্তমান সংবিধান বহাল রাখার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির জেলা সভাপতি সাংবাদিক বশির আহমেদ, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নুরুল হক, এনসিপির জেলা সদস্য সচিব মোঃ মাকসুদুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন এবং পৌর আমির মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, পৌর ও উপজেলা নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫০:৩০   ৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া: রাষ্ট্রদূতের সঙ্গে জেলা প্রশাসকের ফলপ্রসূ আলোচনা
ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা



আর্কাইভ