ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ৩ মে ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

প্রান্তিক পর্যায়ে শিক্ষা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় “শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা প্রসার” প্রকল্পের আওতায় শিশুক্লাব গঠন ও এ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩৮নং গঙ্গাকৃর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গণসাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।

সভায় শিশুক্লাব গঠনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, অফিসার মো. কামরুজ্জামান এবং প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।

আলোচনায় বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম জোরদার, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে শিশুক্লাবের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশুক্লাবের মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলা সম্ভব, যা দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

মতবিনিময় সভায় কবি ডা. মহিউদ্দিনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিশুক্লাব কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভা শেষে উক্ত বিদ্যালয়ে ১৩ সদস্যবিশিষ্ট শিশুক্লাব গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিফাত (৫ম শ্রেণী), সাধারণ সম্পাদক সুমাইয়া বেগম (৩য় শ্রেণী) এবং বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে সদস্য সচিব হয়েছেন সহকারী শিক্ষক জান্নাতুন নেছা।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। “শিক্ষা সুরক্ষা” প্রকল্পটি ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৪৫:০৩   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
ভোলায় ৭ দিন ধরে নিখোঁজ মিরাজ হাওলাদার, পরিবারে উৎকণ্ঠা
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন



আর্কাইভ