
লালমোহন প্রতিনিধি।।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জুমাবার বিকালে লালমোহন চৌরাস্তার পথসভায় এমন বক্তব্য রাখেন ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির। তিনি লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে পহেলা মে জুমাবার বিকালে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুজ জাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোর্শেদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি আরো বলেন, শ্রমিকরা সত্যিকারের মর্যাদা পেতে হলে এবং অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমিক আইন বাস্তবায়ন করতে হবে। তিনি রাসুল (সা:) এর বিদায় হজ্বের ভাষন থেকে উদ্বৃতি দিয়ে বলেন, নবী মুহাম্মদ (সা:) শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন, তোমরা খাবে তাদেরকে তাই খাওয়াবে। তোমরা যা পরবে তাদের তাই পরাবে। মহানবীর এই ভাষনে শ্রমিক শ্রেণীর অধিকার ও মর্যাদা নিহিত। আয়োজিত পথসভায় শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১:৫৫:২৪ ৭৪ বার পঠিত