
আরিফ পণ্ডিত, বোরহানউদ্দিন।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১লা মে) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকরা সমাজের মেরুদণ্ড। কিন্তু আজ তারা তাদের ন্যায্য অধিকার ও মজুরি থেকে বঞ্চিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শহীদ জিয়ার আদর্শে জাতীয়তাবাদী শ্রমিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শহিদুল আলম নাসিম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলি আকবর পিন্টু, সহ-সভাপতি বশির আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পঞ্চায়েত এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বাবুল। পৌর যুব দলের সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সকলকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২২:১৫ ৫৬ বার পঠিত