ভোলার মেঘনায় জেলেদের জালে ২ ‘রাজা ইলিশ’, দাম ১০ হাজার টাকা

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার মেঘনায় জেলেদের জালে ২ ‘রাজা ইলিশ’, দাম ১০ হাজার টাকা
শুক্রবার, ১ মে ২০২৬



---

আদিল হোসেন তপু।।

নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুইটি বড় আকারের ‘রাজা ইলিশ’। দীর্ঘদিন পর এমন বড় ইলিশ পাওয়ায় খুশি জেলেরা, আর স্থানীয় মাছ বাজারে তৈরি হয়েছে ব্যাপক ক্রেতা আগ্রহ।

শুক্রবার সকালে ভোলা সদরের তুলাতুলি মাছ ঘাটে জেলে ইউসুফ মাঝি নদী থেকে ধরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে স্থানীয় মৎস্য আড়তে ব্যবসায়ী মনজু মাছ দুটি প্রায় ১০ হাজার টাকায় কিনে নেন। তিনি জানান, মাছগুলো মোকামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে টানা দুইদিনের বৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ফলে নদীতে মাছের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আর বড় আকারের ইলিশ ধরা পড়ায় আমরা জেলেরা আশাবাদী, আগামী দিনগুলোতে আরও ভালো মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে মাছ পেলে আমাদের বিগত দুই মাসের ধারদেনা শোধ করতে পারবো।

বাংলাদেশ সময়: ২০:১৫:০৭   ৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
চরফ্যাশনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও স্থানীয় বাজারে দাম চড়া
ভোলায় বৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি



আর্কাইভ