ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ বরিশাল বিভাগে প্রথম হলেন ভোলার দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আল আমিন

প্রচ্ছদ » ভোলা সদর » ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ বরিশাল বিভাগে প্রথম হলেন ভোলার দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আল আমিন
শুক্রবার, ১ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন ভোলার মেধাবী শিক্ষার্থী আল আমিন। তিনি ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট-এর সিভিল ডিপার্টমেন্টের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থী।

আল আমিন ভোলা সদর উপজেলার দিদার উল্লাহ গ্রামের ৪নং ওয়ার্ডের নয়াবাড়ির বাসিন্দা। তাঁর পিতা ইউসুফ আলী ও মাতা তাছনূর বেগম। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট এবং শৈশব থেকেই মেধাবী হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনের শুরুতেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন আল আমিন। তিনি ২০১৫ সালে ১৮নং জয়নগর ছাউলতাতলী প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ+ ও বৃত্তি পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী উত্তীর্ণ হন। পরে ২০১৯ সালে জয়নাল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ ও বৃত্তি লাভ করেন। একই ধারাবাহিকতায় ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর ২০২৫ সালে ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে এগিয়ে নেন।

সর্বশেষ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেমিস্টার বোর্ড সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে জিপিএ-৪ (এ+) পেয়ে তিনি নতুন সাফল্যের মাইলফলক গড়েছেন।

এ অর্জনে আল আমিন তাঁর বাবা-মা, শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ইতোমধ্যে দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলার একজন শিক্ষার্থী সিজিপিএ আউট অব ফোর এ ফোর পেয়ে সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করে শিক্ষামন্ত্রী ও বোর্ডের কাছ থেকে পুরস্কার গ্রহন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৭:২০   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
ভোলায় ৭ দিন ধরে নিখোঁজ মিরাজ হাওলাদার, পরিবারে উৎকণ্ঠা
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন



আর্কাইভ