তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে কালবৈশাখী ঝড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে বয়ে যাওয়া তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যায়। ফলে বিদ্যালয়টিতে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

সুত্রে জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন চর জহিরউদ্দিনে ৬৩নং মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মঙ্গলবার বিকালে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে লন্ডবন্ড হয়ে যায়। এসময় স্কুল ঘরের পুরো চাল উপড়ে অন্যত্র নিয়ে ফেলে। এতে বিদ্যালয়ের পুরো আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়। নষ্ট হয় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের পরিবেশ। স্থানীয়দের দাবী দ্রুত সময় স্কুল ঘরটি মেরামত করে ফিরিয়ে আনা হবে শিক্ষার পরিবেশ।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে কালবৈশাখীর ঝড় শুরু হলে আমরা বিদ্যালয় ছুটি দিয়ে দেই। ঝড়ের সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে ঘরের ভেতরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে শিক্ষাকার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করেছেন স্থানীয়রা।

উপজেলা প্রাথমিক শিক্ষা মো. রিয়াজ আলম জানান, ক্ষতিগ্রস্থ স্কুলের ছবি দিয়ে ইমারজেন্সী বরাদ্দ চেয়ে উধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্থ স্কুলের ঘর মেরামত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ সময়: ০:১৩:৪২   ৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নতুন উদ্যোগ তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরু উদ্ধার
তজুমদ্দিনে ৩ হাজার কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার বিতরণ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিনে এবার প্রকাশ্যে পিস্তল হাতে ছবি: একাধিক ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
তজুমদ্দিনের চরে মা-মেয়েকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, এলাকায় ক্ষোভ



আর্কাইভ