
দৌলতখান প্রতিনিধি ॥
দৌলতখানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) এসআই মারুফ-উল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স দৌলতখানে চরখলিফা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ হোসেনকে ৯৮পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ মিরাজ হোসেন দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা মোঃ ফিরোজ বেপারীর ছেলে।
মিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় দৌলতখান থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-২০, তারিখ-২৯-০৪-২০২৬ ইং) এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৩:০৪ ৮৭ বার পঠিত