ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় উদ্যোক্তা পর্যায়ে নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ প্রশিক্ষণের আয়োজন করে।

বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপি ভোলা সদর উপজেলার গুইংগারহাট বাজারসংলগ্ন জিজেইউএস কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন। ২০২৫-২০২৬ অর্থবছর থেকে ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)’ কর্মসূচির আওতায় টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ। এ সময় সংস্থার ¯েপশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি) কর্মসূচির ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া সফল উদ্যোক্তা মেহেদী হাসান তার খামার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেন।

প্রশিক্ষণে নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খামার ব্যবস্থাপনা এবং আধুনিক পদ্ধতিতে হাঁস, মুরগি ও গাভী পালনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামার নিবন্ধন প্রক্রিয়া স¤পর্কেও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:১১:৩৫   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
চরফ্যাশনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও স্থানীয় বাজারে দাম চড়া
ভোলায় বৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি



আর্কাইভ